বিনোদন

পূজা হেগড়ের ভক্তের অদ্ভুত কাণ্ড

পূজা হেগড়ের ভক্তের অদ্ভুত কাণ্ড - West Bengal News 24

প্রিয় তারকার জন্য পাগলামি করে কতো ভক্তই তো যুগে যুগে সংবাদ শিরোনাম হয়েছেন। এরকম ঘটনা একজন তারকার জন্য যেমন তার কৃতিত্ব ও জনপ্রিয়তার স্বীকৃতি, একইসঙ্গে বিব্রতকরও। এবার তেমনই এক অদ্ভুত কাণ্ড করলেন অভিনেত্রী পূজা হেগড়ের এক ভক্ত।

ঘটনা হলো, মুম্বাইয়ে এসে নায়িকা পূজা হেগড়ের বাড়ির সামনে ৫ রাত ফুটপাতে শুয়ে কাটিয়েছেন এক ভক্ত। পূজা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সেই ভক্তের সঙ্গে তার একটি ভিডিও। তবে ভক্তের এমন কষ্টসাধন নিয়ে চিন্তিত অভিনেত্রী। লিখেছেন, ‘আমি চাই না কেউ এত কষ্ট পাক।’

প্রযোজনা সংস্থা খুলেছেন কঙ্গনা

পূজা তার ইন্সটাগ্রামে ভক্তের সঙ্গে দেখা করার ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘মুম্বাই এসে ৫ দিন ধরে আমার অপেক্ষা করার জন্য ভাস্কর রাওকে অনেক ধন্যবাদ। আমি বাকরুদ্ধ আমার ফ্যানের এমন কাণ্ড দেখে। এতটা কষ্ট সহ্য করেছেন তিনি। আমি চাই না আর কোনওদিন আপনাকে ফুটপাতে ঘুমোতে হোক। আমি আপনাকে প্রমিজ করছি, আপনি যেখানেই থাকুন না কেন, আমি আপনার ভালোবাসা অনুভব করব।’

পূজা হেগড়ের ভক্তের অদ্ভুত কাণ্ড - West Bengal News 24

সম্প্রতি দক্ষিণের একটি সিনেমায় কাজ করেছেন পূজা হেগড়ে। ‘আলা বৈকুণ্ঠপুরমুলূ’ নামের এই তেলুগু সিনেমায় তিনি অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ‘স্টাইলিশ স্টার’খ্যাত অল্লু অর্জুনের বিপরীতে।

প্রযোজক পোশাক খুলতে বলেছিলেন, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

আরও পড়ুন ::

Back to top button