কলকাতা

‘আমরাও সভা করেছি, সেখান থেকেও ছড়িয়েছে করোনা সংক্রমণ : দিলীপ ঘোষ

‘আমরাও সভা করেছি, সেখান থেকেও ছড়িয়েছে করোনা সংক্রমণ : দিলীপ ঘোষ - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : রাজ্যে করোনা (Corona Virus) আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই রাজ্য বিজেপির অন্দরেও থাবা বসিয়েছে মারণ ভাইরাস। আক্রান্ত হয়েছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এই পরিস্থিতির জন্য কিছুটা হলেও দায়ী বিজেপি, অবশেষে একথা স্বীকার

করে নিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘আমরাও তো রাস্তায় নেমে মিটিং-মিছিল করেছি। সেখানে সবসময় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি। করোনা সংক্রমণ ছড়ানোর পিছনে তাই আমাদেরও দায় রয়েছে।’

তবে নিজেদের দায় স্বীকার করলেও গোটা ঘটনার জন্য তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন বিজেপি সাংসদ। তাঁর কথায়, ‘লকডাউনের শুরুতেই আমরা রাস্তায় নামিনি। তৃণমূল রেশন থেকে আমফানের ত্রাণ সবকিছুতেই দুর্নীতি করেছে। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি।

আরও পড়ুন : নম্বর বদল হল শিয়ালদহ স্টেশনের সব প্ল্যাটফর্মের, জেনে নিন বিস্তারিত

বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি। সাধারণ মানুষকে ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে বিভিন্ন প্রান্তে ছুটেছি। অনেকক্ষেত্রেই সেখানে দূরত্ব বিধি বজায় রাখা সম্ভব হয়নি। ছড়িয়েছে সংক্রমণ।’

এহেন মন্তব্যের পাশাপাশি এদিন ফের দিলীপ ঘোষ সাফ জানিয়েছেন, আপাতত দলের তরফে কোনও সভা করা হবে না। সেইসঙ্গে মুরলিধর সেন লেনের কার্যালয়ে কর্মীদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, লকডাউনের জারির পর বিভিন্ন সময় রাজ্য বিজেপির সভাপতির গলায় শোনা গিয়েছিল অন্য সুর। বারবার লকডাউন অমান্য করে কর্মীদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছিলেন তিনি। সেই মতো একাধিক সভা-সমিতিও হয়েছে। এই পরিস্থিতিতে গত শুক্রবার জানা যায় যে, করোনা

আরও পড়ুন : বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক…অতঃপর

আক্রান্ত হয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। জ্বর-সর্দি-সহ করোনার উপসর্গ রয়েছে একাধির কর্মীরও। এরপরই আপাতত জমায়েত বা সভা না করার নির্দেশ দেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, বর্তমানে হাসপাতালে ভরতি রয়েছেন লকেট চট্টোপাধ্যায়।

 

 

 

 

সুত্র: সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য