
ওয়েবডেস্ক : গোটা বিশ্বে তাবড় ব্যক্তিত্বদের ট্যুইটার প্রোফাইল হ্যাক হয়েছে রাতারাতি। এই তালিকায় কতজন ভারতীয় রয়েছেন, তা জানতে শনিবার ট্যুইটারের কাছে তালিকা চাইল ভারতীয় সাইবার নিরাপত্তা সংস্থা (CERT)।
সরকারের তরফে আরও জানতে চাওয়া হয়েছে, ঠিক কতজন ভারতীয় হ্যাক হওয়া ট্যুইটগুলিতে সক্রিয় ভাবে অংশ্রগ্রহণ করেছে। জানতে চাওয়া হয়েছে, যে সব ভারতীয় ব্যক্তিদের অ্যাকাউন্টও রয়েছে এই হ্যাক তালিকায় তাঁদের আদৌ জানানো হয়েছে কিনা।
এছাড়াও হ্যাকাররা কী উপায় অবলম্বন করে এই অপারেশন চালিয়েছিল সেদিন, এই আচমকা হানাদারি ঠেকাতে কী পদ্ধতি অনুসরণ করছে ট্যুইটার এই বিষয়গুলিতেও তথ্য চেয়েছে ভারতীয় সাইবার নিরাপত্তা সংস্থা। যদিও এখনও পর্যন্ত ট্যুইটারের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন :৮৩ বছরের জন্য সাবস্ক্রিপশন ফ্রি দিচ্ছে Netflix! জেনে নিন কী করতে হবে
আচমকা ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছেন বহু রাজনীতিবিদ, শিল্পপতি-সহ সমাজের নানা প্রভাবশালী ব্যক্তি। এই তালিকায় রয়েছে বিল গেটস, বারাক ওবামার মতো ব্যক্তিত্বদের নামও।
বিটকয়েন চেয়ে ট্যুইট করা হয়েছিল এই প্রোফাইলগুলি থেকে। এই তথ্য সামনে আসার পরই নড়েচড়ে বসে ভারতের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম। ভারতীয় রাজনীতিবিদ, শিল্পপতিদের অ্যাকাউন্ট হ্যাকারের কবলে পড়়ল কিনা জানতে চাইছে সংশ্লিষ্ট সংস্থা।
আরও পড়ুন : মার্কিন বিশিষ্টজনসহ ১৩০ টি টুইটার একাউন্ট হ্যাক, তদন্তে নেমেছে এফবিআই
সুত্র: News18



