সম্পর্ক

বিশ্বাস ভেঙে দেয় যে অভ্যাসগুলো

বিশ্বাস ভেঙে দেয় যে অভ্যাসগুলো - West Bengal News 24

যেকোনও সম্পর্কের ক্ষেত্রেই বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা নষ্ট হলে সম্পর্ক হুমকির মুখে পড়ে। যারা নিয়মিত মিথ্যা বলে তাদের কেউই বিশ্বাস করেনা। এছাড়া আরও কিছু অভ্যাস আছে যেগুলো বিশ্বাস ভেঙে দিতে পারে এবং যার ফলে নষ্ট হতে পারে সম্পর্ক। তেমনই কিছু অভ্যাস হলো-

ছাড় দেয়ার মানসিকতা না থাকা
সবসময় অন্যের দৃষ্টিকোণ থেকে সব বিষয় বোঝার চেষ্টা করতে হয়। এতে বিশ্বাস গড়ে উঠে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশেষজ্ঞ জেইন গ্রির বলেন, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অন্যকে সুখী রাখার চেষ্টা করতে হবে। এজন্য ছাড় দেয়ার মানসিকতা থাকা জরুরি। আর এমনটি করলে একজনের প্রতি আরেকজনের বিশ্বাস দৃঢ় হয়। এর বিপরীত হলেই বিশ্বাস ভাঙতে শুরু করে।

[ আরও পড়ুন : পুরুষ না নারী, কারা বেশি অলস? জানাচ্ছে গবেষণা ]

পরিকল্পনা নষ্ট করা
একটি সম্পর্কে প্রতিনিয়ত বিভিন্ন পরিকল্পনা হয়। যেমন- ঘুরতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, খেতে যাওয়া ইত্যাদি। বিশ্বাস টিকিয়ে রাখতে কখনোই এসব পরিকল্পনা নষ্ট করা যাবে না। বিশেষ কারণে একটি পরিকল্পনার বাস্তবায়ন না-ই হতে পারে। তাই বলে প্রতিটি পরিকল্পনা যেন ভেস্তে না যায়। এমনটি হলে বিশ্বাস নিম্নমুখী হবে।

নিজের ভুল বুঝতে না পারা
নিজের ভুল বুঝতে না পারা একটা বড় ধরনের সমস্যা। এটা কাটিয়ে উঠতে হবে। নিজের কোনও ভুল হলে তার জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করতে হবে এবং পরবর্তীতে এমন ভুল না হওয়ারও প্রতিশ্রুতি দিতে হবে। এর ব্যতিক্রম হলে বিশ্বাস ভাঙতে পারে।

[ আরও পড়ুন : প্রথম প্রেমের চেয়ে দ্বিতীয় প্রেম স্বার্থক যে ৭ কারণে ]

গোপনে কাজ করা
সঙ্গীর গোপনে কোনও কাজ করবেন না। কোথাও ফোন কিংবা মেসেজ দিতে হলে তার সামনেই দেয়ার চেষ্টা করুন। এতে বিশ্বাস দৃঢ় হবে। যদি গোপনে কিছু করার চেষ্টা করেন, তাহলে বিশ্বাস ভাঙবে। তাই এসব বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করুন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য