বিনোদন

‘যে হাসির পাগল সৃজিত’

‘যে হাসির পাগল সৃজিত’ - West Bengal News 24

বিনোদন জগতের অন্যতম আলোচিত এক নাম রাফিয়াত রশিদ মিথিলা। জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানের সাথে ঘর বাঁধার পর দারুণ এক রসায়ন। হুট করে সেই ঘর ভেঙে যাওয়া। নতুন করে ওপার বাংলার খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সৃজিতের সঙ্গে মিথিলার স্বপ্ন সাজানো। এসব নিয়ে নিয়মিতই খবরের শিরোনাম হয়েছে।

বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী এবং মডেল মিথিলা। কর্মজীবন শুরু করেন একজন পেশাদার উন্নয়নকর্মী হিসাবে।

শিক্ষাজীবন শেষে তিনি ব্র্যাকে একজন গবেষক হিসাবে যোগদান করেন। এরপর তিনি আমেরিকায় গিয়ে মিনিয়াপোলিস পাবলিক স্কুল ডিসট্রিক্টে কাজ করেন।

[ আরও পড়ুন : মুম্বাই পুলিশের দাবি অবসাদে ভুগছিল রিয়াও ]

এক বছর সেখানে থাকার পর তিনি বাংলাদেশে ফিরে এসে স্কলাস্টিকায় হাই স্কুলে কাজ শুরু করেন। তিনি নর্দান বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবেও কর্মরত ছিলেন। অভিনয়েও সমানভাবে কুড়িয়েছেন সুনাম।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন মিথিলা। হাসিমাখা ওই ছবিতে কারো কমেন্ট করার উপায় নেই। কেননা মিথিলা আগেই ওই রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। তবে তার কিছু অনুসারী ছবিটির স্কিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। যেখানে একজন কমেন্ট করেন ‘যে হাসির পাগল সৃজিত’।

আরও পড়ুন ::

Back to top button