
বলিউড অভিনেত্রী কাজল। ১৯৯২ সালে ‘বেখুদি’ সিনেমার মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তিনি। আর প্রথম ছবিতেই বাজিমাত করেন।
এরপর ‘বাজিগার’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘হাম আপকে দিল ম্যায় রেহতে হ্যায়’, ‘মাই নেম ইজ খান’র মতো অসংখ্য ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন ভক্তদের।
গতকাল তিনি পার করেছেন জীবনের ৪৫টি বছর। বিশেষ এই দিনে পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী ও ভক্তদের থেকে তো শুভকামনা পেয়েছেন এবং পাচ্ছেন কাজল। এবার স্বামী অজয় দেবগনের কাছ থেকেও পেলেন জম্মদিনের শুভেচ্ছা। আর তা যে অন্য যে কোন শুভেচ্ছার চাইতে ভিন্ন, তা বলার অপেক্ষা রাখে না।
[ আরও পড়ুন : সুশান্ত মৃত্যু তদন্তে সিবিআই, জানাল কেন্দ্রীয় সরকার ]
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বলিউডের এই অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার স্বামী অজয় দেবগণ লিখেছেন- ‘সুখী এই দিনটি ফিরে আসুক বারবার।’



