খেলা

আর্জেন্টিনার হাসপাতালে ভেন্টিলেটর দিলেন মেসি

আর্জেন্টিনার হাসপাতালে ভেন্টিলেটর দিলেন মেসি - West Bengal News 24

চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে এই মুহূর্তে ব্যস্ত সময় কাটছে লিওনেল মেসির। এর মধ্যেও দেশের মানুষের প্রয়োজনের সময় সাড়া দিয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য আর্জেন্টিনার হাসপাতালগুলোকে ভেন্টিলেটর পাঠিয়েছেন।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ ভাইরাসে নাজেহাল পুরো বিশ্ব। আক্রান্তের হার বাড়তে থাকায় জটিল পরিস্থিতির মধ্যে আছে আর্জেন্টিনা। দেশটির হাসপাতালগুলোতে প্রয়োজনীয় রসদের চাহিদা বাড়ছে।

এ জন্য নিজের নামে গড়া লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে আর্জেন্টিনার হাসপাতালগুলোকে ভেন্টিলেটর দিয়েছেন মেসি।

[ আরও পড়ুন : ভিভোর বিদায়ে আইপিএল স্পনশরশিপের দৌড়ে এ বার পতঞ্জলি? ]

দক্ষিণ আমেরিকার বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি খুবই খারাপ। গত মার্চের শেষ দিকে যেমন স্পেনের সবকিছু ধসে গিয়েছিল, তেমন ঝুঁকির মধ্যে আছে আর্জেন্টিনা।

প্রথম ধাপে গত শুক্রবার ৫০টি ভেন্টিলেটরের মধ্যে ৩২টি রোজারিওতে পৌঁছেছে।

ব্যক্তিগতভাবেও মেসি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ১০ লাখ ইউরোর বেশি কাতালুনিয়া ও আর্জেন্টিনায় অনুদান দিয়েছেন।

[ আরও পড়ুন : মাত্র এক টাকা ফি দিলেই চলতি বছর ভরতি নেবে কলেজ ]

 

আরও পড়ুন ::

Back to top button