বিনোদন

ফের মা হতে চলেছেন কারিনা কাপুর!

ফের মা হতে চলেছেন কারিনা কাপুর! - West Bengal News 24

দ্বিতীয়বার মা হতে চলেছেন কারিনা কাপুর খান। সাইফিনা আপাতত দিন গুনছেন তাদের ঘরে নতুন অতিথি আসবার। বুধবার সাইফের বড় মেয়ে সারা আলি খানের জন্মদিনের দিনই এমন খবর শেয়ার করলেন সাইফ-কারিনা।

একটি যৌথ বিবৃতিতে তারা জানিয়েছেন, ‘আমরা খুব উৎসাহের সঙ্গে জানাচ্ছি, যে আমাদের পরিবারে একজন নতুন সদস্য আসতে চলেছে!! ধন্যবাদ আমাদের সকল শুভাকাঙ্ক্ষীকে-তাদের ভালোবাসা ও সমর্থনের জন্য’।

[ আরও পড়ুন : সঞ্জয়ের অসুস্থতা নিয়ে গুজব ছড়াবেন না, ভক্তদের কাছে অনুরোধ স্ত্রী মান্যতার ]

উল্লেখ্য, সাইফ-কারিনার প্রথম সন্তান তৈমুর আলি খান। ইতিমধ্যেই ইন্টারটেন সেনসেশন তিন বছরের এই খুদে। এবার নবাব-বেগমের ঘরে আসছে নতুন সদস্য। শুভেচ্ছার বন্যা নেটদুনিয়ায়।

আরও পড়ুন ::

Back to top button