বিনোদন

অনুদানের চলচ্চিত্রে অপু বিশ্বাস

অনুদানের চলচ্চিত্রে অপু বিশ্বাস - West Bengal News 24

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আশির্বাদ’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
রোববার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অপু। এসময় পরিচালকসহ ছবির সহপ্রযোজক জেনিফার ফেরদৌস উপস্থিত ছিলেন।

প্রযোজনার পাশাপাশি ছবির চিত্রনাট্যও করেছেন জেনিফার। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

মানিক গ্লিটজকে জানান, চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। বাকি চরিত্রের কাস্টিং চূড়ান্ত করে শিগগিরই জানানো হবে।

[ আরও পড়ুন : বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ]

সেপ্টেম্বরের মাঝামাঝির দিকে ছবির শুটিং শুরুর আশা করছেন তিনি।

ইতোমধ্যে চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন বলে জানান অপু বিশ্বাস; দীর্ঘদিন ধরে ঘরবন্দি দশা কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে মুখিয়ে আছেন বলে জানান তিনি।

 

 

আরও পড়ুন ::

Back to top button