রাজ্য

টানা পুজোর ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, তালিকা প্রকাশে নবান্নের

টানা পুজোর ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, তালিকা প্রকাশে নবান্নের - West Bengal News 24

নাগাড়ে ১৫ দিন দুর্গাপুজো উপলক্ষে ছুটি উপভোগ করতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। সম্প্রতি নবান্ন থেকে প্রকাশিত ২০২১ সালের জন্য সরকারি ছুটির যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে এই তথ্য জানা গিয়েছে।

নবান্ন প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী বছর রাজ্য সরকারি কর্মীদের পুজোর ছুটি শুরু হবে ১৭ অক্টোবর, প্রতিপদ থেকে। ছুটি শেষ হবে ৩১ অক্টোবর। অর্থাৎ লাগাতার ১৫ দিন বন্ধ থাকবে সমস্ত রাজ্য সরকার পরিচালিত দফতর।

২০২১ সালে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকুরিরতরা পুজোর ছুটি-সহ মোট৩৯ দিন ছুটি পাবেন। এই তালিকায় শনিবার ও রবিবার ধরা হয়নি। তবে সরকারি কিছু ছুটি রবিবার পড়ায় মোট ছুটির সংখ্যা খানিক কমেছে। এই তালিকায় রয়েছে ঈদ-উদজোহা, কালীপুজো, স্বাধীনতা দিবস ও দুর্গাষ্টমী।

[ আরও পড়ুন : কাজটি করা একেবারেই সহজ ছিল না: জাহ্নবী ]

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কাজের ফাঁকে সকলেরই ছুটি প্রয়োজন হয়। তাই সম্ভব হলে তিনি ছুটি মঞ্জুর করতে দ্বিধা করেন না। রাজ্য সরকারি ছুটির তালিকায় বেস কিছু নতুন উৎসব যুক্ত হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় রয়েছে বৈশাখী, হূল উৎসব, করম পুজো ও সব-এ-বরাত।

 

সুত্র:Hindustantimes বাংলা

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য