বিনোদন

৮০ কেজি ওজন তুলে ভাইরাল দিশা পাটানি

৮০ কেজি ওজন তুলে ভাইরাল দিশা পাটানি - West Bengal News 24

আলোচনায় কীভাবে থাকতে হয় তা হয়তো দিশা পাটানির থেকে ভাল আর কেউ জানেন না। নিত্য নতুন ফটোশুটে অনুরাগীদের মনে ঝড় তুলেন তিনি। তবে দিশার এবারের আলোচনা, জিমে ধারণকৃত তার একটি ভিডিও দিয়ে।

নিজের স্বাস্থ্যের ব্যাপারে সবসময়ই সচেতন দিশা। নিজেকে আকর্ষণীয় রাখতে ডায়েটের পাশাপাশি জিমে বেশ ঘাম ঝরাতে হয় তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তারকাকে দেখা গেলো জিমে ৮০ কেজি ওজন নিয়ে স্কোয়াট করছেন!

সোমবার (১৭ আগস্ট) তার শেয়ার করা প্রথম ভিডিওতে দেখা যায় ৭৫ কেজি ওজন দিয়ে স্কোয়াট করছেন। এর কিছুক্ষণ পরই আরও পাঁচ কেজি ওজন যোগ করে দেয় তার প্রশিক্ষক। এরপর প্রশিক্ষকের কাছ থেকে কিছুটা সাহায্য নিয়ে বেশ স্বাভাবিকভাবেই স্কোয়াটগুলো করেন দিশা।

ভিডিওটির ক্যাপশনে এই তরুণী লিখেছেন, ‘৭৫ কেজি দিয়ে ১ রেপ দেওয়ার পর, দ্বিতীয় সেটে ৮০ কেজি দিয়ে আরও ১টি রেপ পূর্ণ করেছি আমি। রাজেন্দ্রধোল স্যারকে ধন্যবাদ আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য।’

এই ঈদেই সালমানের সঙ্গে ‘রাধে’ ছবি দিয়ে বড় পর্দায় ফেরার কথা ছিল তার। তবে চলমান করোনা কালের জন্য এই ঈদে আর মুক্তি পায়নি সিনেমাটি।

দেখুন সেই ভিডিওটি :

আরও পড়ুন ::

Back to top button