ঝাড়গ্রামপশ্চিম মেদিনীপুর

ধর্ষণে বাধা পেয়ে তরুণীকে খুনের চেষ্টা, ধৃত পার্শ্বশিক্ষক

ধর্ষণে বাধা পেয়ে তরুণীকে খুনের চেষ্টা, ধৃত পার্শ্বশিক্ষক - West Bengal News 24

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: এক তরুণীকে ধর্ষণের চেষ্টা ও মারধর করে গুরুতর ভাবে জখম করার অভিযোগে গ্রেফতার হলেন এক পার্শ্বশিক্ষক। গোপীবল্লভপুরের পড়াশিয়া গ্রামের ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতের নাম সমীর হাঁসদা। তিনি ছাতিনাশোলের এক প্রাথমিক বিদ্যালয়ের সাঁওতালির পার্শ্বশিক্ষক। তাঁর বাড়ি পড়াশিয়া গ্রামে।

পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় পড়াশিয়া গ্রামে প্রতিবেশী তরুণীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন বছর পঁচিশের সমীর। ওই তরুণী বাধা দিতে গেলে তাঁকে শারীরিক নিগ্রহ ও মারধর করে গুরুতর জখম করেন সমীর। তরুণীর চিৎকারে লোকজন ছুটে এলে সমীর পালিয়ে যান।

[ আরও পড়ুন : ‘অর্ধ-শিক্ষিত উঠতি নায়িকা’ বললেন নাসিরুদ্দিন শাহ, কড়া জবাব দিলেন কঙ্গনা ]

তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে রেফার করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী। তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টা ও মারধর করে মারাত্মক জখম করার ধারায় মামলা রুজু করে পুলিশ। মঙ্গলবার কেশিয়াড়ি এলাকা থেকে সমীরকে পাকড়াও করে পুলিশ। বুধবার ঝাড়গ্রাম সিজেএম আদালতে তোলা হলে চোদ্দদিন জেল হেফাজতের নির্দেশ হয়।

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য