
প্রয়াত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ৮৪ বছর বয়সে আর্মি দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৯ আগস্ট বাড়িতে শৌচালয়ে পড়ে যান প্রণব মুখার্জি। মাথায় রক্ত জমাট বাঁধে। পরের দিন, ১০ আগস্ট দিল্লির আর্মি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অস্ত্রোপচারের আগে করোনা পরীক্ষা হলে দেখা যায় রিপোর্ট পজিটিভ।
সেকথা নিজেই টুইটারে জানিয়েছিলেন রাষ্ট্রপতি। সেই দিনই মস্তিষ্কে অস্ত্রোপচার হয় তাঁর। এর পর থেকে কোমাতেই ছিলেন তিনি। ভেন্টিলেশন থেকেও বের করা যায়নি। মাঝেমধ্যে চিকিত্সায় সাড়া দিচ্ছিলেন। কখনও আবার না। চিকিত্সকরা জানিয়েছিলেন, ফুসফুসে সংক্রমণ হয়েছে তাঁর। কিডনির সমস্যাও দেখা দিয়েছে।
রবিবার থেকেই ক্রমে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ফুসফুসে সংক্রমণের কারণে সেপটিক শকে চলে গিয়েছিলেন। শত চেষ্টা করেও চিকিত্সকেরা বাঁচাতে পারলেন না বাংলা ও ভারতবর্ষের অন্যতম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিকে।
আরও পড়ুন : সুশান্ত প্লেনে মেডিসিন নিয়েছিল
২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত দেশের অর্থমন্ত্রকের দায়িত্বে ছিলেন কংগ্রসের এই বিশিষ্ট নেতা। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত রাষ্ট্রপতি পদে বসানো হয়েছিল তাঁকে। ২০১৯ সালে ভারতরত্নে ভূষিত হন তিনি।
তাঁর মৃত্যুর কয়েক মুহূর্ত পরে তাঁর পুত্র অভিজিত্ মুখার্জি লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আর আর হাসপাতালের চিকিত্সকদের বহু চেষ্টার পরেও আমার বাবা শ্রী প্রণব মুখার্জি মারা গেলেন কিছুক্ষণ আগে। আপনাদের সকলের প্রার্থনা ও দুয়ার জন্য অনেক ধন্যবাদ।’
I urge all my friends here to pray for the recovery of My father #PranabMukherjee . He is a fighter & with all your good wishes & prayers , He will surely recover !
At the moment he is critical but all his vital parameters are stable !— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 31, 2020
With a Heavy Heart , this is to inform you that my father Shri #PranabMukherjee has just passed away inspite of the best efforts of Doctors of RR Hospital & prayers ,duas & prarthanas from people throughout India !
I thank all of You 🙏— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 31, 2020
মাত্র চার ঘণ্টা আগেই তিনি একটি টুইট করে জানিয়েছিলেন যে তাঁর বাবার শরীরের অবনতি ঘটছে। এও জানিয়েছিলেন যে তিনি আশা রাখছেন যে তাঁর বাবা সুস্থ হয়ে উঠবেন। কিন্তু শেষরক্ষা আর হল না। চলে গেলেন বাংলার কীর্ণাহারের বঙ্গসন্তান। যিনি আকাশ ছুঁয়েছিলেন।
সুত্র: আজকাল.in



