প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি,শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

অবশেষে লড়াই শেষ করে চলে গেলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আজ সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।গত কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন প্রণব মুখোপাধ্যায়।কোমাচ্ছন্ন অবস্থায় কয়েকদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি।
আরও পড়ুন : প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি
প্রসঙ্গত উল্লেখ্য করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি।শেষমেষ গত কয়েকদিনের লড়াই শেষ করে চলে গেলেন তিনি।তার মৃত্যুতে শোক প্রকাশ কররেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটে তিনি লেখেন ‘ ভারতরত্ন শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে ভারত শোক প্রকাশ করেছে। তিনি আমাদের জাতির উন্নয়নের গতিপ্রকৃতিতে একটি অলঙ্ঘনীয় চিহ্ন রেখে গেছেন।
India grieves the passing away of Bharat Ratna Shri Pranab Mukherjee. He has left an indelible mark on the development trajectory of our nation. A scholar par excellence, a towering statesman, he was admired across the political spectrum and by all sections of society. pic.twitter.com/gz6rwQbxi6
— Narendra Modi (@narendramodi) August 31, 2020
একজন পণ্ডিত সম বেক্তি, এক গৌরবময় রাষ্ট্রনায়ক, তিনি রাজনৈতিক বর্ণালী জুড়ে এবং সমাজের সমস্ত অংশ দ্বারা প্রশংসিত হয়েছিলেন।কয়েক দশক ব্যাপী তাঁর রাজনৈতিক কেরিয়ারে, শ্রী প্রণব মুখার্জি মূল অর্থনৈতিক ও কৌশলগত মন্ত্রনালয়ে দীর্ঘস্থায়ী অবদান রেখেছিলেন। তিনি ছিলেন একজন অসামান্য সংসদ সদস্য”।
সুত্র: প্রথম কলকাতা



