জাতীয়

দেশে একদিনে আক্রান্ত প্রায় ৯৬ হাজার

দেশে একদিনে আক্রান্ত প্রায় ৯৬ হাজার - West Bengal News 24

দৈনিক করোনা সংক্রমণের নিরিখে ফের বিশ্বরেকর্ড করল ভারত। একদিনেই দেশে করোনার কবলে পড়লেন প্রায় ৯৬ হাজার মানুষ। এর আগে দেশে একদিনে এত মানুষ সংক্রমিত হননি। শুধু ভারতে নয়, বিশ্বের কোনও দেশেই এর আগে একদিনে এত মানুষ সংক্রমিত হননি। ক্রমবর্ধমান সংক্রমণের এই গ্রাফ রীতিমতো চিন্তায় ফেলছে চিকিত্‍সকদের।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৫,৭৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে প্রায় ৭ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪,৬৫,৮৬৪ জন। আমেরিকা এবং ব্রাজিল দুই দেশের থেকেই ভারতের দৈনিক সংক্রমণ কয়েক গুণ বেশি।

আক্রান্তের সংখ্যা ফের বাড়লেও সুস্থতার সংখ্যাটা খানিকটা স্বস্তি দিচ্ছে। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে মুক্তি পেয়েছেন ৭২ হাজারের বেশি মানুষ। ফলে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৪,৭১,৭৮৪ জনে।

আরও পড়ুন : আজ আনুষ্ঠানিকভাবে IAF-এ যোগ দিচ্ছে রাফাল যুদ্ধবিমান

এদিকে মৃতের সংখ্যাতেও গত ২৪ ঘণ্টায় বিশ্বরেকর্ড করে ফেলেছে ভারত। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১,১৭২ জনের। যা বিশ্বের অন্যান্য দেশের থেকে অনেক বেশি। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৫,০৬২ জন। মোট মৃতের সংখ্যার নিরিখে এই মুহূর্তে বিশ্বে তৃতীয় ভারত। তবে মৃতের সংখ্যাটা বাড়লেও দেশের মৃত্যুহার এখনও কমের দিকেই।

মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক-দৈনিক আক্রান্ত বৃদ্ধিতে দেশের মধ্যে এগিয়ে এই তিনটি রাজ্য। গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ মহারাষ্ট্রে ২৩ হাজার, অন্ধ্রপ্রদেশে ১০ হাজার ও কর্নাটকে ৯,৫৪০ জন। দৈনিক সংক্রমণে নতুন করে চিন্তা বাড়াচ্ছে দেশের রাজধানী। জুলাইয়ের শেষ ও আগস্টে সেখানে দৈনিক সংক্রমণ কমে এক হাজারের ঘরে নেমেছিল। গত ক’দিন ধরেই তা আবার বেড়েছে। ২৪ ঘণ্টায় সেখানে নতুন সংক্রমণ ৪ হাজার ছাড়িয়ে গেল।

 

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য