বিনোদন

দিশার সঙ্গে রোমান্স করবেন শহিদ

দিশার সঙ্গে রোমান্স করবেন শহিদ - West Bengal News 24

অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে রোমান্স করবেন অভিনেতা শহিদ কাপুর। ‘যোদ্ধা’ সিনেমায় দেখা যাবে বলিউডের এই নতুন জুটিকে। পিংকভিলা ডটকম এই তথ্য জানিয়েছে।

এই সিনেমাটির পরিচালকের আসনে থাকবেন ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ সিনেমাখ্যাত শশাঙ্ক খাইতান। প্রযোজনা করছেন করন জোহর। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

তবে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘শশাঙ্কের পরবর্তী সিনেমায় দিশা চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার নাম যোদ্ধা। এতে প্রথমবারের মতো পর্দায় রোমান্স করবেন দিশা ও শহিদ। সিনেমাটি অ্যাকশন ও বিনোদনে ভরপুর থাকবে এবং খুব বড় পরিসরে নির্মাণ হবে। শহিদের পাশাপাশি দিশাকেও অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। এই মুহূর্তে, সিনেমা সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে।’

শহিদ কাপুরের পরবর্তী সিনেমা ‘জার্সি’। একই নামে তেলেগু ভাষার একটি সিনেমার হিন্দি রিমেক এটি। অন্যদিকে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’, ‘কেটিনা’ এবং ‘এক ভিলেন টু’ সিনেমায় দেখা যাবে দিশাকে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য