ঢালিউড

মিথিলাকে ধর্ষণের হুমকি!

মিথিলাকে ধর্ষণের হুমকি! - West Bengal News 24

প্রেম-বিয়ে নিয়ে অনেকবার সংবাদের শিরোনাম হয়েছেন মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। সেই ধারাবাহিকতায় ফের আলোচনায় তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা বলেন, ‘আমাকে একদল মানুষ নিয়মিত ধর্ষণ করার হুমকি দেয়।’

মিথিলা বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে একদল মানুষ আছে যারা আমাকে প্রতিনিয়ত বলে আমার আত্মহত্যা করা উচিত। আমি নাকি এতটাই খারপ। শুধু তাই নয় তারা আমাকে ধর্ষণের হুমকিও দেয়।’

আরও পড়ুন : অভিনেত্রী রিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ মেলেনি

সেই সব মানুষদের উদ্দ্যেশ্যে মিথিলা বলেন, ‘যারা ঐসব কথা বা হুমকি দেয় আমার মনে হয় তারা মানসিকভাবে অসুস্থ না হয় তারা নিজেদের জায়গা থেকে প্রচুর অসুখী অথবা তাদের শিক্ষার অভাব।’

বর্তমানে ওপার বাংলায় অবস্থান করছেন সময়ের অন্যতম আলোচিত এই অভিনেত্রী। গত আগস্টে বিশেষ ব্যবস্থায় ভারতে থাকা স্বামী সৃজিত মুখার্জির কাছে যান তিনি।

আরও পড়ুন ::

Back to top button