রাজ্য

রাজ্যে ডাক্তারি পড়ার আসন বেড়ে হল চার হাজার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে ডাক্তারি পড়ার আসন বেড়ে হল চার হাজার, ঘোষণা মুখ্যমন্ত্রীর - West Bengal News 24
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

ডাক্তারি পড়ার আসন বাড়িয়ে চার হাজার করল রাজ্য সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন। তিনি জানান, পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০ আসন নতুন করে শুরু হচ্ছে।

পাশাপাশি প্রথম পুরুলিয়া মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ানো শুরু হচ্ছে। তা ছাড়া পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেসরকারি গৌরী দেবী মেডিক্যাল কলেজে ১৫০টি আসন বৃদ্ধি পেয়েছে।

মুখ্যমন্ত্রী এদিন টুইট করে বলেন,”আমি এটি ঘোষণা করে গর্বিত যে আমাদের রাজ্যে আরও চার হাজার আসন বাড়ানো হল। পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০ আসন নতুন করে শুরু করা হচ্ছে।

আরও পড়ুন: রেশন ও মিডডে মিলে নিম্নমানের ছোলা, সিল পাশকুড়ার কৃষাণ মান্ডির সরকারি গোডাউন

পাশাপাশি এই প্রথম পুরুলিয়া মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ানো শুরু হচ্ছে। তা ছাড়া পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেসরকারি গৌরী দেবী মেডিক্যাল কলেজে ১৫০টি আসন বৃদ্ধি পেয়েছে।”

কেন্দ্রের কাছে রাজ্যের তরফে এই মর্মে আবেদনও করা হয়েছিল। উল্লেখ্য, গত বছর রাজ্যর স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় ঘোষণা করেছিলেন রাজ্যে ডাক্তারি পড়ার আসন বাড়ানোর কথা।

সুত্র: লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য