জাতীয়

অবশেষে দিল্লিতে রেস্তোরাঁ খুললেন সেই বাবা কা ধাবার প্রবীণ কান্তা প্রসাদ

অবশেষে দিল্লিতে রেস্তোরাঁ খুললেন সেই বাবা কা ধাবার প্রবীণ কান্তা প্রসাদ - West Bengal News 24
ছবি এএনআই

দিল্লির মালবিয়া নগরের রাস্তায় ছোট্ট ধাবা ছিল। ভালোই চলত। লকডাউনে সব বদলে গেল। বিক্রিবাট্টা বন্ধ। কোনওমতে দিন কাটছিল দোকানের মালিক বৃদ্ধ দম্পতির। সেই কান্তা প্রসাদই এবার রেস্তোরাঁ খুললেন। ৮০ বছরে স্বপ্নপূরণ হল তাঁর। দিল্লির ওই মালবিয়া নগরেই।

লকডাউনে বন্ধ ছিল বেচাকেনা। সে সময়ই ‘‌বাবা কা ধাবা’‌য় গেছিলেন ইউটিউবার গৌরব ওয়াসন। বৃদ্ধ দম্পতির করুণ অবস্থার ভিডিও তুলে সোশ্যাল সাইটে পোস্ট করেন। সেই ভিডিওতে বৃদ্ধ তাঁর দোকানে খেতে যাওয়ার আর্তি জানান। রাতারাতি ভাইরাল হয় ভিডিও।

একের পর এক সাহায্য এসে পড়ে কান্তা প্রসাদের কাছে। পরে অবশ্য ইউটিউবার গৌরব ওয়াসনের নামেই টাকা তছরুপের অভিযোগ দায়ের করেন প্রবীণ। পুলিশ সেই নিয়ে এখনও তদন্ত করছে। এর মধ্যেই মালবিয়া নগরে নিজের রেস্তোরাঁ শুরু করলেন কান্তা প্রসাদ।

আরও পড়ুন: আগামী দিনে ফুলের মধ্যে দুটি ফুল থাকবে পিসি আর ভাইপো: লকেট চ্যাটার্জি।

ভারতীয় এবং চাইনিজ, দু’‌ ধরনের খাবারই মিলবে সেখানে। প্রবীণের কথায়, ‘‌আমরা খুব খুশি। ঈশ্বর আশীর্বাদ করেছেন। সাহায্যের জন্য মানুষকে ধন্যবাদ।

আবেদন করছি, আমাদের রেস্তোরাঁয় আসুন।’‌ দিন কয়েক আগে দোকানে তোলাবাজি করেছে বলে তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রবীণ কান্তা প্রসাদ।

 

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button