বলিউড

নাইটক্লাব থেকে গ্রেপ্তার সুজান খান ও গুরু রনধাওয়া

নাইটক্লাব থেকে গ্রেপ্তার সুজান খান ও গুরু রনধাওয়া - West Bengal News 24

নৈশক্লাব থেকে গ্রেপ্তার হয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশানের প্রাক্তন স্ত্রী ও মডেল সুজান খান এবং গায়ক গুরু রনধাওয়া।

সোমবার (২১ ডিসেস্বর) দিবাগত রাতে মুম্বাইয়ের আন্ধেরিতে অবস্থিত ড্রাগনফ্লাই ক্লাবে অভিযান চালায় পুলিশ। জানা যায়, করোনা মহামারির এই সময়ে মহারাষ্ট্র সরকারের রাত্রিকালীন কারফিউ উপেক্ষা করে সেখানে পার্টি চলছিল। রাত আড়াইটার দিকে এই অভিযান চালিয়ে সুজান খান, গুরু রনধাওয়াসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯ ও ৩৪ ধারায় মামলা দায়ের হয়েছে। যদিও পরবর্তী সময়ে এই তারকারা জামিনে ছাড়া পান।

আরও পড়ুন : নিজেকে আরো বেশি আবেদনময়ী করতে নিতম্বে অস্ত্রোপচার মডেলের, অতঃপর ….

রিপাবলিক টিভির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের সময় এই ক্লাবে গায়ক বাদশাও উপস্থিত ছিলেন। কিন্তু তিনি পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

সম্প্রতি করোনা মহামারির কারণে বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়ে রাত্রাকলীন কারফিউ জারি করেছে মহারাষ্ট্র সরকার। বড়দিন ও ইংরেজি নতুন বছর সামনে রেখে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত এই কারফিউ জারি থাকবে।

আরও পড়ুন ::

Back to top button