বলিউড

সুশীল-সংসারী সারা আলি, অপেক্ষা বিয়ের প্রস্তাবের!

Sara Ali Khan : সুশীল-সংসারী সারা আলি, অপেক্ষা বিয়ের প্রস্তাবের! - West Bengal News 24

নবাবকন্যা সারা আলি খান নিজের বিয়ের বিষয়ে ভালোই উসকে দিলেন ভক্তদের! কনের সাজে সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে জানালেন, সুশীল-সংসারী পাত্রী যারা প্রত্যাশা করেন—এমন পাত্রের প্রস্তাবের অপেক্ষায় তিনি!

এমন ছবি আর ক্যাপশনের রেশ ধরে ভাইরাল হলেন বলিউডের এই তরুণ নায়িকা।

সারা সম্প্রতি মুম্বাইয়ের তারকা ফ্যাশন ডিজাইনার মনিষ মালহোত্রার ‌‘নূরানিয়াত’ নামের ব্রাইডাল কালেকশনের ফটোশুটে অংশ নেন। নববধূর বেশে প্রকাশিত সারার ছবিটি তারই অংশ। যা তিনি শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় ইনস্টাগ্রামে শেয়ার করে রীতিমতো আগুন ধরিয়ে দেন নেটিজেন মনে।

ছবিটির মধ্য দিয়ে সারার সৌন্দর্য ঠিকরে বেরুচ্ছে বলেই মত প্রকাশ করছেন নেটিজেনরা। যদিও ছবির ক্যাপশনটি ততধিক নজর কেড়েছে ভক্তদের। সারা লিখেছেন, ‘বিয়ের প্রস্তাব আশা করছি। যারা সুশীল, ঘরোয়া, সংসারী পাত্রী চাইছেন!’

আরও পড়ুন : প্রীতিকে রিতেশের চুমু, রেগে স্বামীর কী দশা করলেন জেনেলিয়া!

এরপরই মূলত সারাকে বিয়ের প্রস্তাবের ঢেউ উঠলো ইনস্টাগ্রামজুড়ে।

সারা আলি খানকে শিগগিরই দেখা যাবে আনন্দ এল রায়ের ‘অতরঙ্গি রে’ শিরোনামের ছবিতে। এতে অন্য দুই বড় চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার ও দক্ষিণের নায়ক ধানুশ।

সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ ছবি দিয়ে ২০১৮ সালে দারুণ অভিষেক হয় সাইফ আলি খান-কন্যা সারা আলি খানের। সেরা নবাগতা হিসেবে পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের স্বীকৃতিও।

আরও পড়ুন ::

Back to top button