পশ্চিম মেদিনীপুর

ডেবরাতে বিজেপির বুথ এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ভারতী ঘোষের

স্বপ্নীল মজুমদার

ডেবরাতে বিজেপির বুথ এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ভারতী ঘোষের - West Bengal News 24

ডেবরা :: বিজেপির বুথ এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না অভিযোগ তুলে ডেবরা বিধানসভার রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানালেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ (Bharati Ghosh)।

ইসলামপুর বুথে এদিন সকালে ভারতী পৌঁছে বুথ এজেন্টকে বসাতে গেলে তৃণমূল কর্মীরা জমায়েত করে বাধা দেন। ওই সময় ভারতীর সঙ্গে থাকা বিজেপির পূর্ব মন্ডল সভাপতি মোহন সিং কে আটক করে ডেবরা থানার পুলিশ।

পরে ভারতীর নেতৃত্বে হরিহরপুর এলাকায় পুলিশের কুইক রেসপন্স টিমের গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। পরে ভারতী বালিচক ভজহরি স্কুলের ডিসিআরসিতে গিয়ে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেন।

ভারতীর অভিযোগ, নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। নির্বাচন কমিশনে অভিযোগ করেন বিজেপি (BJP) প্রার্থী।

দেখুন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী অভিযোগ জানালেন ভারতী ঘোষ

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য