বলিউড

ব্লাড ক্যান্সারে আক্রান্ত বিজেপি সাংসদ কিরণ খের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত বিজেপি সাংসদ কিরণ খের - West Bengal News 24

মারণ রোগে আক্রান্ত বিজেপি সাংসদ ও প্রবীণ বলিউড অভিনেত্রী কিরণ খের। ব্লাড ক্যান্সার ধরা পড়েছে তার শরীরে। বিষয়টি নিশ্চিত করেছেন তারই জীবনসঙ্গী ও অভিনেতা অনুপম খের। অনুপম ছাড়াও চণ্ডীগড়ের বিজেপি সভাপতি অরুণ সুদও টুইট করে জানান এই দুঃসংবাদ। খবর শুনেই মুষড়ে পড়েছে গোটা বলিউড। এমনকি তার অনুরাগীরাও।

২০২০ সালের নভেম্বরেই ধরা পড়েছিল কিরণ খেরের ক্যান্সার। বাঁ হাত ভেঙে যাওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তখনই চিকিৎসকরা জানান তিনি ‘মাল্টিপল মেলোমা’য় আক্রান্ত। আরও জানিয়েছিলেন, ততদিনে বাঁ হাত থেকে কিরণের কাঁধে ছড়িয়ে পড়েছিল ক্যান্সার।

আরও পড়ুন : বিদ্যা বালানের সেই ভিডিও ভাইরাল

তৎক্ষণাৎ এই অভিনেত্রীকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের কোকিলাবেন হসপিটালে। টানা ৪ চার মাস তার চিকিৎসা চলেছে সেখানে। যথাযথ সাড়াও দিয়েছেন চিকিৎসার। আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কিছুটা ভাল থাকায় বাড়িতে নিয়ে আসা হয় তাকে। বাড়িতেই আপাতত কিরণকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি সকল চিকিৎসাও চলবে বলে জানা গেছে।

অনুপম খের টুইট করে সকলকে প্রার্থনা করার আবেদন করেন। তিনি জানান, ‘কিরণ একজন যোদ্ধা। জীবনের কঠিন পরিস্থিতি আগেও মোকাবিলা করেছেন। আমি জানি এবারও ও জিতে ফিরবে।’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য