আন্তর্জাতিক

বিশ্বে করোনা শনাক্ত ১৩ কোটি ৪৫ লাখ ছাড়াল

বিশ্বে করোনা শনাক্ত ১৩ কোটি ৪৫ লাখ ছাড়াল - West Bengal News 24

সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৩ কোটি ৪৫ লাখ আট হাজার ৫৩২ জন এবং মারা গেছে ২৯ লাখ ১৪ হাজার ৭৭৪ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৮৩ লাখ চার হাজার ১১২ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৩২ লাখ ৮৯ হাজার ৬৪৬ জন।

আরও পড়ুন : করোনামুক্ত দেশ উত্তর কোরিয়া!

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ১৭ লাখ ১৭ হাজার ৪০৪ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৩ হাজার ৮৫৬ জন ।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, ইতালি, তুরস্ক, স্পেন ও জার্মানি।

 

আরও পড়ুন ::

Back to top button