
নাতাশা এবং হার্দিক এমন এক জুটি যারা স্যোশাল মিডিয়ায় বিভিন্ন সময়ে নিজেদের সম্পর্ক নিয়ে ট্রোলের শিকার হয়েছেন। তবে সেই সব ট্রোলকে তারা এড়িয়ে গেছেন এবং সব কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেদের সম্পর্ককে পরিণতি দিয়েছেন। এই মডেল এবং ক্রিকেটারের জুটি অনেক দিন স্যোশাল মিডিয়ায় আলোচনার শীর্ষে ছিল। এই জুটির একটা ফুটফুটে পুত্র সন্তানও রয়েছে।
আরও পড়ুন : আজ উঠছে আইপিএলের পর্দা
নাতাশা বলিউডের অন্যতম জনপ্রিয় মডেল। জনসন অ্যান্ড জনসনের একটি অ্যাডে তাকে প্রথম দেখা যায়। এরপর বহু বিজ্ঞাপনে তাকে মডেল হিসেবে দেখা গিয়েছিল। সত্যাগ্রহ ছবিতে একটি পার্শ্বচরিত্রে তিনি অভিনয় করেন। তারপর ক্রিকেটার হার্দিক পান্ডের তিনি সম্পর্কে জড়ান। ২০২০ তে লকডাউনের মধ্যেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। নেটিজেনের অনেকাংশই মনে করেন বিয়ের আগে নাতাশা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তাই সন্তানকে সুন্দর পরিবার উপহার দেওয়ার জন্য তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
View this post on Instagram
কিছুদিন আগেই হার্দিক পান্ডের বাবা মারা গেছেন। তাই এই মুহূর্তে নাতাশা এবং হার্দিক আমেদাবাদে আছে। হার্দিককে মানসিক জোর যোগানোর জন্য নাতাশা ৭ মাসের ছেলেকে নিয়ে এখন আমেদাবাদেই রয়েছেন। তবে নাতাশা নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে বেশ অ্যাক্টিভ। সবসময়ই নানারকম ছবি এবং ভিডিও পোস্ট করে থাকেন তিনি।
View this post on Instagram
নাতাশা নিজেকে ফিট রাখতে ভালোবাসেন। নিয়মিত শরীরচর্চা ও করেন। সন্তান জন্মানোর পরেই নিয়মিত শরীরচর্চা করে ফিরে এসেছেন আবার আগের চেহারায়। সম্প্রতি নাতাশার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি এক ফ্লোরেতেই ‘আই অ্যাম অ্যা বেবি গার্ল’ গানে স্পোটস গিয়ার পড়ে নাচছেন। তবে এই ভিডিও বেশী বড় নয়। খুবই অল্প সময়ের। তবে এই ভিডিও দেখলেই বোঝা যাবে নাতাশা কতটা ফিটনেস ফ্রিক। এই ভিডিওই এখন ভাইরাল নেটদুনিয়ায়।
View this post on Instagram



