আন্তর্জাতিকপ্রযুক্তি

চার্জিংয়ের সময় ফোন বিস্ফোরণ ঠেকাতে নতুন সিদ্ধান্ত চীনের

চার্জিংয়ের সময় ফোন বিস্ফোরণ ঠেকাতে নতুন সিদ্ধান্ত চীনের - West Bengal News 24
প্রতীকী ছবি

সময়ের সঙ্গে জনপ্রিয় হচ্ছে ওয়্যারলেস চার্জিং। তবে, এখনও পর্যন্ত মূলত প্রিমিয়াম রেঞ্জের স্মার্টফোনেই এই সুবিধা মেলে।

অনেকক্ষেত্রেই ওয়্যারলেস চার্জারে ফাস্ট চার্জিংয়ের সময়ে ফোন ও চার্জার ভীষণ গরম হয়ে যাচ্ছে। ফোনের ব্যাটারি ফেটে গিয়ে বিস্ফোরণের ঘটনাও নতুন নয়।

তাই এবার এই ওয়্যারলেস চার্জিং নিয়েই নয়া সিদ্ধান্ত নিল চিন। চিনের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে ফাস্ট চার্জিং ৫০ ওয়াটের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। আগামী ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এটি প্রযোজ্য হবে।

সমস্ত চিনা স্মার্টফোন নির্মাতাদের এটি মেনে চলতে হবে। তবে কেন এই সিদ্ধান্ত- সে বিষয়ে সরাসরি কিছু জানায়নি বেইজিং।

তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফাস্ট চার্জিংয়ের সময়ে বিস্ফোরণের মতো দুর্ঘটনা এড়াতেই এমন সিদ্ধান্ত। ওয়্যারলেস চার্জারে ফাস্ট চার্জিংয়ের সময়ে ফোন ও চার্জার গরম হয়ে ব্যাটারি ফেটে গিয়ে বিস্ফোরণ ঠেকাতেই সর্বাধিক ৫০ ওয়াটে ফাস্ট চার্জিং সীমাবদ্ধ করে দিল চিন।

জানা গেছে কেবল দেশে উত্পাদিত স্মার্টফোনই নয়, বিদেশ থেকে আমদানি করা স্মার্টফোনের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে চীনে।

সূত্র : সিনহুয়া ও হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য