টলিউড

গ্রেফতার এড়াতে লাইভে আত্মহত্যার হুমকি দিলেন অভিনেত্রী (ভিডিও)

Meera Mitun : গ্রেফতার এড়াতে লাইভে আত্মহত্যার হুমকি দিলেন অভিনেত্রী (ভিডিও) - West Bengal News 24
মীরা মিঠুন

সোশ্যাল মিডিয়ায় বর্ণবাদী মন্তব্য করে গ্রেফতার হয়েছেন তামিল অভিনেত্রী মীরা মিঠুন। একটি বিশেষ গোত্রের মানুষের মনে আঘাত ও সাইবার অপরাধের অভিযোগে আজ শনিবার (১৫ আগস্ট) চেন্নাইয়ের সাইবার ক্রাইম পুলিশ তাকে গ্রেফতার করেছে।

এর আগে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ তার বাসায় গেলে লাইভে এসে আত্মহত্যার হুমকি দেন এই অভিনেত্রী।

এক ভিডিওবার্তায় তিনি বলেন, পুলিশ যদি আমার ধারে কাছেও ঘেষে তাহলে আমি আত্মহত্যা করবো। তবে আত্মহত্যার হুমকি দিয়েও শেষ রক্ষা পাননি মীরা।

আরো পড়ুন : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তেকে বয়কটের ডাক!

ভিডিওটি ইউটিউবে প্রকাশের পরী সেটি ভাইরাল হয়ে যায়। সেখানে তিনি বলেন, ‘দলিত গোত্রের লোকদের নানা অপকর্মের কারণে অন্যরা সমস্যায় পড়েন। চলচ্চিত্র অঙ্গন থেকে দলিত গোত্রের লোকজনকে বের করে দেওয়া উচিত।’

ভিডিওটি দেখে দলিত গোত্রের কয়েকজন নেতা মীরার বিরুদ্ধে অভিযোগ করেন।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন ::

Back to top button