নদীয়া

মর্মান্তিক! কল্যাণীতে করোনায় মৃত গৃহকর্তা, শোকে আত্মঘাতী স্ত্রী-মেয়ে

মর্মান্তিক! কল্যাণীতে করোনায় মৃত গৃহকর্তা, শোকে আত্মঘাতী স্ত্রী-মেয়ে - West Bengal News 24

করোনায় মারা গিয়েছে গৃহকর্তা। তাঁর দেহ সত্‍কারে নিয়ে যাওয়ার পরই শোকে একইসঙ্গে আত্মঘাতী হলেন তাঁর স্ত্রী ও মেয়ে। সোমবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীতে। মৃতদের নাম দীপা দাস (৪২) ও স্বাগতা দাস (২২)। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তাঁরা বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীরা আরও জানিয়েছেন, সপ্তাহখানেক আগে করোনা আক্রান্ত হন বুদ্ধ পার্কের বাসিন্দা বাবলু দাস। রবিবার মৃত্যু হয় তাঁর। খবর দেওয়া হয় পুরসভায়। সেখান থেকে গাড়ি এসে সত্‍কারের জন্য নিয়ে যান পুরকর্মীরা। সঙ্গে যান আত্মীয় প্রতিবেশীরাও।বাড়িতেই ছিলেন মৃতের স্ত্রী ও কন্যা।

আরো পড়ুন : রণক্ষেত্র চেহারা নিলো দুয়ারে সরকার ক্যাম্প, উঠল বৃদ্ধাকে মারধরের অভিযোগ

দেহ সত্‍কার করে বাড়ি ফিরে তাঁদের অনেক ডাকাডাকি করেও সাড়া দেয়নি মা ও মেয়ে। তাঁদের সাড়া না পেয়ে বাড়িতে ঢোকেন প্রতিবেশীরা। এরপরই মা ও মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। তড়িঘড়ি স্থানীয় থানায় খবর দেন তাঁরা। পুলিশ এসে দেহ দুটিকে উদ্ধার করে।

আত্মীয়দের কথায় গৃহকর্তা করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই উদ্বিগ্ন ছিলেন তাঁর স্ত্রী ও মেয়ে। গতকাল হাসপাতালে স্বামীর মৃত্যুর পর তাঁর স্ত্রীর কথাবার্তার মধ্যেও কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়। তবে তাঁর পরিণাম যে এই হবে তা কল্পনা করা যায়নি।

পুলিশ দেহ দুটিকে উদ্ধার করে সেগুলিকে ময়নাতদন্তে পাঠায়। তবে শুধুই কী শোক নাকি আত্মহত্যার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য