জাতীয়

তালিবানও নিজেদের দেশের জন্য লড়াই করছে’, বিতর্কিত মন্তব্যে জড়ালেন সমাজবাদী পার্টির এমপি

তালিবানও নিজেদের দেশের জন্য লড়াই করছে’, বিতর্কিত মন্তব্যে জড়ালেন সমাজবাদী পার্টির এমপি - West Bengal News 24

তালিবানদের দখলে আফগানিস্তান। তারপর থেকেই আফগান মহিলা ও সংখ্যা লঘুদের মধ্যে ত্রাসের আবহাওয়া ঘুরছে। বিশ্ব দেখছে তালিবানদের থেকে মুক্তি পেতে দেশ ছাড়ার জন্য আফগানিদের কাতরতা। তার মধ্যেই এবার তালিবানদের পক্ষে প্রথম সওয়াল করলেন সমাজবাদী দলের সাংসদ। উত্তরপ্রদেশের সম্বলের সাংসদ তথা সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা শফিকুর রহমান তালিবানদের পক্ষ থেকে আওয়াজ তুললেন। যা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সাংসদের কথায়, বিদেশি শক্তির থেকে মুক্ত আফগানিস্তান।

তালিবানরা রাশিয়া-আমেরিকার মতো শক্তিশালী দেশকেও আর জায়গা দেবে না। বারবার বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনামে থাকেন শফিকুর রহমান। তালিবানদের নিয়ে তার এই মন্তব্যের পর বিতর্কের সূত্রপাত বলে মনে করছেন রাজনৈতিক মহল। এমনকি রাজনৈতিক মেরুকরণের কথাও উঠছে। রহমানের কথায় উঠে এসেছে যে, তালিবানরা তাদের দেশের মুক্তি চাইছে। এই মন্তব্য বিতর্কে এক নতুন মাত্রা যোগ করল।

আরো পড়ুন : জাতীয় নিরাপত্তা নিয়ে আপোস নয়’, পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র

উত্তরপ্রদেশে গেরুয়া শিবিরের মধ্যেই মাঠে নেমে পড়েছে প্রতিবাদে। এখনও পর্যন্ত যেহেতু ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি আফগানিস্তান দখল প্রসঙ্গে, সেহেতু রহমানের মন্তব্য খুব তাত্‍পর্য বলে মনে করছেন রাজনৈতিক মহল। উত্তরপ্রদেশে বিজেপি বরাবর ধর্মীয় মেরুকরণের চেষ্টা করে বলে অভিযোগ। সেই বিতর্কে এবার নতুন মাত্রা যোগ করলেন রহমান। যদিও সমাজবাদী পার্টির তরফে অখিলেশ যাদব বা অন্য নেতৃত্ব এখনও কোনো মন্তব্য করেনি।

তবে রহমানের বক্তব্যের সমালোচনায় সরব হয়েছে গেরুয়া শিবির। দীর্ঘ সময় আফগানিস্তানের মাটিতে শাসন করেছে বৈদেশিক শক্তিরা। কখনও রাশিয়া, কখনও আমেরিকা আফগানিস্তানের শাসনকার্য বহাল রেখেছে। আফগানিস্তানের মাটিতে দেখা গেছে মার্কিন-রুশ সৈন্যকে। কার্যত বিদেশি এই শক্তিগুলোকে নিজের দেশ থেকে সরিয়ে দেওয়ার জন্যই তালিবানদের প্রশংসা রহমানের, বলে মনে করছেন রাজনৈতিক মহল।

সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য