৩১ দিন পর অবশেষে কমল তেলের দাম, দেখে নিন কত হল পেট্রোল ও ডিজেলের দাম

৩১ দিন পর অবশেষে কমল ডিজেলের দাম। ডিজেলের দাম কমলেও পেট্রোলের দাম কমেনি। পেট্রোলের দাম অপরিবর্তিত রয়েছে। দেশের একাধিক শহরে কমানো হয়েছে ডিজেলের দাম। প্রতি লিটার ডিজেলে ২০ পয়সা করে দাম কমানো হয়েছে। শহর কলকাতায় আজ থেকে লিটার প্রতি পেট্রোল কিনতে হবে ১০২ টাকা ০৮ পয়সা দিয়ে।
কলকাতায় ডিজেলের দাম ৯২ টাকা ৮২ পয়সা। কলকাতার পাশাপাশি দেশের রাজধানী দিল্লিতেও পেট্রোল ও ডিজেলের দাম দেখে নিন একনজরে। দিল্লিতে আজ লিটার প্রতি পেট্রোল ১০১ টাকা ৮৪ পয়সা এবং ডিজেল লিটার প্রতি ৮৯ টাকা ৬৭ পয়সা। বাণিজ্যনগরী মুম্বইয়ে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ১০৭ টাকা ৮৩ পয়সা এবং ডিজেল লিটার প্রতি ৯৭ টাকা ২৪ পয়সা।
আরো পড়ুন :নেই বিদ্যুৎ সংযোগ, অর্ডার দিয়েও পাওয়া গেল না খাবার, ত্রিপুরায় গিয়ে হেনস্থার শিকার সায়নী
প্রসঙ্গত, পেট্রোল-ডিজেলের লাগাতার দাম বাড়ার ফলে নিত্য সমস্যায় পড়ছিল সাধারণ মানুষ। বাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাবের ভাড়া বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। করোনা সংক্রমণের জেরে বাংলা সহ একাধিক রাজ্যে ছিল লকডাউন। লকডাউনের জেরে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে গিয়েছে। তার উপর বাস ভাড়া, ট্যাক্সিভাড়া বাড়লে সমস্যা আরও বাড়বে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কাও রয়েছে।
আরো পড়ুন : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৫ হাজারের বেশি, দৈনিক মৃত্যু নামল ৫০০-র নীচে
পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুললেন তৃণমূল নেতৃত্ব। তাঁদের মতে, সাধারণ মানুষের কথা ভাবে না এই বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। করোনা আবহে যখন বিপর্যস্ত দেশের মানুষ তখন আবার জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে। দাম কমানোর কোনও পদক্ষেপ করছে না কেন্দ্রীয় সরকার।
করোনা ঠেকাতেও ব্যর্থ কেন্দ্রীয় সরকার। অর্থনীতিবিদদের মতে, জ্বালানি তেলের দামের সঙ্গে বাজারের অন্য পণ্যের দামের ওঠানামা যুক্ত। এর দায় এড়াতে পারে না কেন্দ্রীয় সরকার। একটা স্তরে দাম নিয়ন্ত্রণ করা উচিত কেন্দ্রের।
সূত্র : আজকাল



