জাতীয়

দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হওয়ার দৌড়ে এগিয়ে ইনি, কীভাবে?

দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হওয়ার দৌড়ে এগিয়ে ইনি, কীভাবে? - West Bengal News 24

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে আরও ৯ জনের নাম অনুমোদন করল শীর্ষ আদালতের কলেজিয়াম। অনেকদিন ধরেই এই অনুমোদন আটকে ছিল। সবকিছু ঠিক থাকলে আর কয়েক বছরের মধ্যেই প্রথম মহিলা প্রধান বিচারপতি পেতে চলেছে ভারত। মঙ্গলবার প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বে সুপ্রিম কোর্ট কলেজিয়াম নয় বিচারপতির নাম জমা দিয়েছে যাঁরা ভবিষ্যতে শীর্ষ আদালতে বিচারের দায়িত্ব সামলাবেন।

এই নয় জনের মধ্যে তিন জন মহিলা বিচারপতি রয়েছেন। তারই মধ্যে একজনের আগামী দিনে প্রধান বিচারপতির আসনে বসার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে কখনও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হননি কোনও মহিলা। কর্ণাটক হাইকোর্টের বিচারপতি বি ভি নগরত্নার নাম উঠে এসেছে আগামী দিনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে।

আরো পড়ুন : উত্তর প্রদেশে ২ তরুণীকে লিভ-ইনের ছাড়পত্র দিলেন ম্যাজিস্ট্রেট

সেই সঙ্গে আরও দুজন মহিলা বিচারপতির নাম রয়েছে ন’জনের তালিকায়। তাঁরা হলেন তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিমা কোহলি এবং গুজরাত হাইকোর্টের বেলা ত্রিবেদী। এক্ষেত্রে তাত্‍পর্যপূর্ণ হল গতকালই অবসর নিয়েছেন বিচারপতি রোহিন্তন নারিমান, যিনি ২০১৯ সাল থেকে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সদস্য ছিলেন।

আরো পড়ুন : ৩১ দিন পর অবশেষে কমল তেলের দাম, দেখে নিন কত হল পেট্রোল ও ডিজেলের দাম

হাইকোর্টের সিনিয়র বিচারপতিদের অনুমোদন ছাড়া কাউকে কলেজিয়ামের তরফে মনোনয়ন করা যাবে না, এই ছিল তাঁর কট্টর অবস্থান। তাঁর অবসরগ্রহণের একদিন পরেই ন’জনের নামের তালিকা প্রকাশ করেছে কলেজিয়াম।

এদিন সুপ্রিম কোর্টের কলেজিয়াম যে ন’জনের নাম বিচারপতি হিসেবে অনুমোদন করেছে তা যদি গৃহীত হয়, তবে এই মুহূর্তে শীর্ষ আদালতে বিচারপতিদের যত শূন্যপদ রয়েছে তা পূরণ হয়ে যাবে। বিচারপতির সংখ্যা দাঁড়াবে ৩৩। সব ঠিক চললে ২০২৭ সালে ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে চলেছেন বি ভি নগরত্না।

সূত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য