আন্তর্জাতিক

আফগানিস্তান ছাড়তে বিমানের চাকা থেকে পড়ে মাথা ফেটে নির্মম পরিণতি, শিউরে উঠবেন

আফগানিস্তান ছাড়তে বিমানের চাকা থেকে পড়ে মাথা ফেটে নির্মম পরিণতি, শিউরে উঠবেন - West Bengal News 24

মার্কিন (US) বিমানে চড়ে দেশ ছাড়তে চেয়েছিলেন কিন্তু ২ আফগানির (Afghan Man) যে নির্মম পরিণতি হয়, তা দেখে কার্যত শিউরে উঠেছে গোটা বিশ্ব। কাবুল বিমানবন্দরে যখন হুড়োহুড়ি শুরু হয়, সেই সময় মার্কিন বিমানে উঠতে পারেননি অনেকে। বিমানের চাকায় বসে আফগানিস্তান ছাড়ার চেষ্টা করেন বেশ কয়েকজন। ফলে প্রাণ হতে নিয়ে বিমানের চাকায় উঠে বসলে, মাঝ আকাশে পড়ে যান ২ জন।

বিমান কাবুলের (Kabul) আকাশসীমা ছাড়তে না ছাড়তেই রাজধানী শহরে ওয়ালে সালেকের বাড়ির ছাদে পড়ে যান ২ জন। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে সালেক বলেন, তাঁরা ঘরে বসে টিভি দেখছিলেন, ওই সময় আচমকাই ছাদ থেকে ভয়ঙ্কর শব্দ শুনতে পান।

আরো পড়ুন : দক্ষিণ আফ্রিকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ২৮

তাঁরা ছুটে যান বাড়ির ছাদে। সেখানে গিয়ে দেখতে পান ছাদের উপর পড়ে মৃত ২ জন। একজনের মাথার খুলি ফেটে যায়। দ্বিতীয়জনের পেট থেকে নাড়িভুড়ি বের হয়ে যায়। ওয়ালে সালেকের স্ত্রী সেই ছবি দেখে ছাদেই অজ্ঞান হয়ে যান।পরে জানতে পারেন, মার্কিন বিমানে চেপে দেশ ছাড়ার সময় ২ জন ছিটকে পড়েন। কাবুলেই মৃত্যু হয় ওই দুজনের।

এদিকে তালিবান (Taliban) আফগানিস্তান দখলের পর থেকে ভয়ে দেশ ছাড়তে শুরু করেন অনেকে। বিশেষ করে মহিলা এবং শিশুরা। তালিবান রাজত্ব থেকে মুক্তি দেয় অনেক মা-কে দেখা যায়, কাবুল বিমানবন্দরের কাঁটাতার গলিয়ে সন্তানকে ছুড়ে দিতে। যা দেখে চোখে জল এসে যায় মার্কিন সেনার (US Troops)। প্রাণের ভয় না করে, সন্তানকে কীভাবে আফগানিস্তান ছাড়া করতে চাইছেন অনেক মহিলা, সেই ছবি দেখে শিউরে উঠতে শুরু করেছে গোটা বিশ্ব।

সূত্র: লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button