
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন আজ। সকাল থেকেই একাধিক রাজনৈিতক নেতা তাঁকে টুইটে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনখড় রাজভবনে ৭১িট গাছ লাগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপন করেছেন। প্রধানমন্ত্রী মোদীর ৭১তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের একাধিক কর্মসূচি ঘোষণা করেছিল বিজেপি। সেই মত মোদীর জন্মদিন উপলক্ষ্যে গোটা দেশে কর্মসূচি শুরু করে দিয়েছে বিজেপি। কলকাতায় রাজ্যপাল জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ৭১টি গাছ রোপন করেছেন।

তিনি বলেছেন জলবায়ু পরিবর্তন গোটা বিশ্বের কাছে বড় চ্যালেঞ্জ, সেকারণে গাছ লাগানো উচিত।’ প্রসঙ্গত উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জগদীপ ধনখড়ের সুসম্পর্ক রয়েছে। একুশের বিধানসভা ভোটের সময় থেকে সেই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।
আরও পড়ুন : ‘জ্বরে কোনও শিশুর মৃত্যু হয়নি’, মৃতদের অন্য অসুখ ছিল : মমতা
বিগ বসের বাড়ির ছাড়লেন নেহা বাসিন, শমিতাকে নিজের মনের কথা জানালেন রাকেশ বাপত বিগ বসের বাড়ির ছাড়লেন নেহা বাসিন, শমিতাকে নিজের মনের কথা জানালেন রাকেশ বাপত |
এদিন সকালেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টুইটে। তিনি লিখেছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।’ শুধু রামনাথ কোবিন্দ নন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। টুইটে অমিত শাহ লিখেছেন, ‘দেশের প্রিয় নেতা নরেন্দ্র মোদীর শুভ জন্মদিন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। টুইটে তিনি প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘায়ু কামনা করেছেন তিনি। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষ্যে এদিন তাঁরই লোকসভা কেন্দ্র বারাণসীতে ৭১টি প্রদীপ জ্বালানো হয়। এবং ৭১ কেজি লাড্ডু বিতরণ করা হয়।
সূত্র: ওয়ান ইন্ডিয়া



