রাজনীতিরাজ্য

‘‌আরও বড় নেতা বিজেপি ছেড়ে আসছেন তৃণমূলে’‌, ফিরহাদের মন্তব্যে জল্পনা

Firhad Hakim : ‘‌আরও বড় নেতা বিজেপি ছেড়ে আসছেন তৃণমূলে’‌, ফিরহাদের মন্তব্যে জল্পনা - West Bengal News 24

বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়েছেন। জল্পনা শুরু হয়েছিল লকেট চ্যাটার্জিকে নিয়েও। যদিও হুগলির বিজেপি সাংসদ জানিয়ে দিয়েছেন, ‘‌এটা ভুয়ো খবর।’‌ তবে বিজেপিতে আরও বড় ভাঙনের ইঙ্গিত কিন্তু দিয়ে রাখলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর দাবি, বাবুলের চেয়েও বড় নেতা বিজেপি ছেড়ে আগামীদিনে তৃণমূলে যোগ দেবেন।

এদিন সকালে ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে মমতা ব্যানার্জির হয়ে প্রচারে বেরিয়েছিলেন পরিবহন মন্ত্রী। তখনই তিনি বলেন, ‘‌আগামীদিনে আরও বড় নাম বিজেপি ছেড়ে তৃণমূলে আসবে। যার কথা বিজেপি ভাবতেও পারছে না। বিধায়করা তো যোগ দিচ্ছেনই।

আরও পড়ুন : ভোগান্তি নিত্যযাত্রীদের, জলে ডুবে রেললাইন, বাতিল বহু স্টাফ স্পেশাল

আরও অনেকে আসবেন।’‌ এরপরই ফিরহাদের ইঙ্গিত, এমন বড় নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চলেছেন, যিনি আগে তৃণমূলে ছিলেন না। এটা ঘটনা, দলে ভাঙনের আশঙ্কা যে রয়েছে, তা স্বীকারই করে নিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, ‘‌আমার মনে হয় যারা বিজেপির নীতি আদর্শ মেনে দল করেন, তাঁরা কেউ ছেড়ে যাবেন না।

আমি সবাইকে আহ্বান করব, কোনও সমস্যা হলে আমাদের সঙ্গে আলোচনা করুন। আলোচনায় সব সমস্যার সমাধান হয়।’‌ এটাও সত্যি রাজ্য সভাপতি পদে নতুন মুখ আসার পর, একশ্রেণির নেতাদের মধ্যে অসন্তোষ সৃষ্টির আশঙ্কা করছে গেরুয়া শিবির। আবার জাতীয় স্তরেও তৃণমূল নেতারা অনেকের সঙ্গে যোগাযোগ রাখছেন। যা আশঙ্কা আরও বাড়াচ্ছে গেরুয়া শিবিরের।

সূত্রঃ আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য