জাতীয়

চলে গেলেন ভারতীয় নারী আন্দোলনের পথিকৃত্‍ কমলা ভাসিন

Kamla Bhasin : চলে গেলেন ভারতীয় নারী আন্দোলনের পথিকৃত্‍ কমলা ভাসিন - West Bengal News 24

প্রয়াত হলেন কমলা ভাসিন। ভারতীয় আন্দোলনের এক অন্যতম মুখ ছিলেন তিনি। বেশ কয়েকদিন ধরেই অসুখে ভুগছিলেন। তাঁর ফুসফুসে জল জমে গিয়েছিল। অবশেষে শনিবার ভোর তিনটে নাগাদ মৃত্যু হয় কমলা ভাসিনের। এই খবর প্রকাশ্যে এনেছেন সমাজকর্মী কবিতা শ্রীবাস্তব।

তিনি টুইটারে লেখেন, ‘আমাদের প্রিয় বন্ধু কমলা ২৫ সেপ্টেম্বর আমাদের ছেড়ে চলে গেলেন। ভারতীয় নারী আন্দোলনের ক্ষেত্রে, তথা গোটা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রেই এটা একটা বিরাট ধাক্কা। যতই প্রতিকূলতা আসুক তার বিরুদ্ধে কমলা লড়ে গিয়েছেন। আমাদের হৃদয়ে থাকবেন তিনি।’

এবার একটু কমলা ভাসিনের নিয়ে বলি। যদিও অনেকেই জানেন তাঁর নিয়ে। সত্তরের দশক থেকেই নারী আন্দোলনে যুক্ত কমলা ভাসিন। ২০০২ সালে তিনি সঙ্গত নামক একটি ফেমিনিস্ট নেটওয়ার্ক তৈরি করেন। এই নেটওয়ার্কের মাধ্যমে প্রান্তিক আদিবাসী মহিলাদের প্রশিক্ষিত করতেন তিনি। একই সঙ্গে লিঙ্গ তত্ত্ব, সমতা, মানবাধিকার, পুরুষতন্ত্র নিয়ে লিখতেন তিনি। কমলার বইগুলি অন্তত ৩০ টি ভাষায় প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন : ভারতে নিম্নমুখী কোভিড গ্রাফ, গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু ২৯০ জনের

ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে শুরুর থেকেই বলা ভাল। গ্রামাঞ্চলে বড় হয়েছেন তিনি। রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেন। তারপরই কমলা চলে গিয়েছিলেন পশ্চিম জার্মানির মুনস্টার বিশ্ববিদ্যালয়ে।

জার্মানির ফাউন্ডেশন ফর ডেভলপমেন্ট ওরিয়েন্টেশন কেন্দ্রে বেশ কিছুদিন কাজ করেন। আবার দেশে ফিরে আসেন। এরপর থেকেই বাকি জীবনটা তিনি দেশের প্রান্তিক মহিলাদের উপকার, নারীদের সমানাধিকারের কাজে কাটিয়ে দেন। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সরব হতেন তিনি। তাই তাঁর এই মৃত্যু বিরাট বড় ধাক্কা।

সূত্রঃ আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য