
পরনে স্যুট। সুড়ঙ্গে হাঁটছেন তিনি। বেপরোয়া ভঙ্গিতে। ব্রিটিশ গুপ্তচর জেমস বন্ড নন। বন্ড-রূপী নরেন্দ্র মোদি। একটি মিমে এভাবেই মোদিকে দেখাল তৃণমূল। ফেসবুকে পোস্টটি দিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। সেই নিয়েই তৈরি নতুন বিতর্ক।
ছবির ক্যাপশনে লেখা, ‘ওরা আমায় ০০৭ বলে।০ উন্নয়ন, ০ আর্থিক বৃদ্ধি, ৭ বছরের আর্থিক অব্যবস্থা।’ ছবিতে ব্রিটিশ গুপ্তচর সংস্থা এমআই-৬-এর ০০৭ নম্বর সদস্য হলেন জেমস বন্ড। ‘০০’ এজেন্ট হিসেবে কাউকে খুন করারও অধিকার রয়েছে বন্ডের। আর সপ্তম ব্যক্তি হিসেবে এই খেতাব জিতেছেন। তাই তিনি ‘০০৭’ জেমস বন্ড।
আরও পড়ুন : রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৭২৬, মৃত্যু হয়েছে ৯ জনের
এ বছরই প্রধানমন্ত্রী পদে সাত বছর পূর্ণ করলেন মোদি। সেই প্রসঙ্গ টেনে এনেই এই মিমের মাধ্যমে খোঁচা দেওয়া হল তাঁকে। ডেরেক বোঝাতে চাইলেন, এই সাত বছরে আদতে দেশবাসীর ঝুলি শূন্য। কোনও উন্নয়ন হয়নি। আর্থিক বৃদ্ধিও ঘটেনি। নেটদুনিয়ায় ইতিমধ্যে ভাইরাল এই পোস্ট। যদিও বিজেপি-র তরফে কেউ প্রতিক্রিয়া জানাননি।
সুত্র : আজকাল



