রাজ্য

আবহাওয়ার খবর: কালীপুজো ও ভাইফোঁটায় বাংলার ওয়েদার আপডেট

West Bengal Weather Update : আবহাওয়ার খবর: কালীপুজো ও ভাইফোঁটায় বাংলার ওয়েদার আপডেট - West Bengal News 24

আজ কালী পুজো (Kalipuja 2021)। টানা বৃষ্টির পরে গত কয়েকদিন যাবৎ বেশ মনোরম আবহাওয়া (West Bengal Weather Update) দেখা যাচ্ছে এই রাজ্যে। দীপাবলীর এই আলোর উৎসবে (Diwali 2021)মেতেছে বাংলা। নামতে শুরু করেছে রাতের তাপমাত্রা। ভোরের দিকে দেখা যাচ্ছে কুয়াশাও। সকালের দিকে হালকা পাতলা গরম পোশাকও পরতে দেখা যাচ্ছে জেলায় জেলায়।

উৎসবের মাঝে কিছুটা ঠাণ্ডা আবহাওয়া (West Bengal Weather Update) বিরাজ করলেও, এখনও জাঁকিয়ে শীতের বিষয়ে কিছুই জানায়নি আবহাওয়া দফতর (weather office)। বাংলায় বর্ষা পেরিয়ে প্রাক শীতের মরশুম শুরু হয়ে গেলেও, কনকনে ঠাণ্ডা এখনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।

আগামী কয়েকদিনে ধীরে ধীরে রাতের তাপমাত্রা (West Bengal Weather Update) স্বাভাবিকের নীচে নামলে, জাঁকিয়ে বেশ হাড়কাপানো শীত অনুভব করবে বঙ্গবাসী। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। সুতরাং কালীপুজো ও ভাইফোঁটা বেশ শীত শীত আমেজেই (West Bengal Weather Update) কাটতে চলেছে।

বেশিরভাগ জেলাতেই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই আজ ও আগামী কয়েকদিন। তবে হালকা বৃষ্টির পর উত্তরবঙ্গের কিছু কিছু এলাকার তাপমাত্রা বেশ কিছুটা নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন : এক লাফে পেট্রোল কমল ৫ টাকা, ডিজেলের দাম কমল ১০ টাকা

ইতিমধ্যেই উত্তর-পশ্চিম দিক থেকে ঠাণ্ডা বাতাস (West Bengal Weather Update) রাজ্যে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। বর্ষা বিদায়ের পর আবহাওয়া শুষ্ক হতে শুরু করেছে। এবার থেকে কমবে তাপমাত্রার পারদ। ইতিপূর্বেই গত কয়েকদিন ধরেই কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা, অনুভূত হতে শুরু করেছে শীতল হাওয়া।

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা (West Bengal Weather Update) থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে উঁচুতে অবস্থিত মেঘের মধ্য দিয়ে রোদ এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে।

বর্ষা বিদায়ের পর ধীরে ধীরে রাজ্যে প্রবেশ করছে এবার উত্তুরে হাওয়া। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবছর বর্ষা বিদায় নিতে যেমন বেশি সময় নিয়েছে, তেমনই শীত পড়বে এবার বেশ জাঁকিয়ে। গত কয়েক বছরের তুলনায়, এবছর একটু বেশীই শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

আগামিকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বিভিন্ন মাত্রায় মেঘলা এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

সুত্র : নিউজ ১৮

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য