বলিউড

করোনা আক্রান্ত হয়ে শয্যাশায়ী নোরা ফাতেহি

Nora Fatehi: করোনা আক্রান্ত হয়ে শয্যাশায়ী নোরা ফাতেহি - West Bengal News 24

বলিউডে ফের দাপট দেখাচ্ছে করোনা। একের পর এক তারকা ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন।

এবার করোনা পজিটিভ হলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফতেহি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এই তারকার মুখপাত্র এক বিবৃতিতে জানান, ২৮ ডিসেম্বর নোরার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

বর্তমানে তিনি কোয়ারেন্টিনে রয়েছেন। মেনে চলছে কর্তৃপক্ষের সকল বিধি-নিষেধ। চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।

আরও পড়ুন: খোঁজ মিললো শাহরুখের অবিকল নারীর!

এদিকে নোরা সামাজিক মাধ্যমে বলেন, ‘আমি করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছি। একেবারে শয্যাশায়ী আমি। যে কোনো মানুষই এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন, সচেতন থাকুন। ’

নোরা ফাতেহির যেসব ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে সেসব অনেক আগের বলেও জানিয়েছেন এই তারকা।

কিছুদিন আগেই করিনা কাপুর খান আক্রান্ত হওয়ার কথা জনিয়েছিলেন। একই সঙ্গে তার বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরাও আক্রান্ত ছিলেন।

এছাড়া অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায় ও কিংবদন্তি অভিনেতা কমল হাসানও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন।

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য