বলিউড

‘সাহসী পোশাকে’ কটাক্ষের শিকার পুনম

Poonam Pandey Viral : ‘সাহসী পোশাকে’ কটাক্ষের শিকার পুনম - West Bengal News 24

সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা ছবি ও ভিডিও শেয়ার করে প্রায়ই আলোচনায় আসেন অভিনেত্রী পুনম পাণ্ডে। এমনকি পর্নকাণ্ডেও জড়িয়েছে তার নাম। বিতর্ক তার নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সম্প্রতি পোশাক বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী।

ভাইরাল ভায়ানি নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তরফে পুনম পাণ্ডের কিছু ছবি পোস্ট করা হয়েছে এবং সেখানে দাবি করা হয়েছে, কফি খেতে মুম্বাইয়ের রাস্তায় বের হয়েছিলেন অভিনেত্রী।

ছবিতে দেখা যাচ্ছে- নীল-সাদা চেকের স্পোর্টস ট্রাউজার-জ্যাকেটের সঙ্গে গোলাপি রঙের অন্তর্বাস পরেছেন পুনম। ম্যাচিং করে কাঁধে ব্যাগ ঝুলানো। চোখে সানগ্লাস, মাথায় টিল করে খোঁপা করা। মুখে মাস্ক লাগিয়ে ফোনে কথা বলতে বলতে হাঁটছেন তিনি।

আরও পড়ুন :: তবে কি অন্তঃসত্ত্বা শিবানী? জল্পনা ছড়াল বিয়ের ছবি

নেটিজেনদের একাংশ পুনমের খোলামেলা পোশাকের সমালোচনা করেছেন। কেউ কেউ কমেন্টে লিখেছেন, ‘সবই তো দেখা যাচ্ছে’।

২০১৩ সালে ‘নশা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় পুনমের। গেলো বছর পর্নকাণ্ডে নাম জড়ালেও আদালতের নির্দেশে গ্রেপ্তারির হাত থেকে রক্ষা পান তিনি।

এর আগে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের সময়ও বিতর্কে জড়িয়েছিলেন পুনম পাণ্ডে। ভারতীয় দল বিশ্বকাপ জিতলে পোশাকহীন ভাবে ছবি পোস্ট করবেন বলে ঘোষণা দিয়েছিলেন এই মডেল-অভিনেত্রী।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য