আন্তর্জাতিক

ডিসেম্বরে কন্যা সন্তানের বাবা হয়েছেন ইলন মাস্ক

Elon Musk : ডিসেম্বরে কন্যা সন্তানের বাবা হয়েছেন ইলন মাস্ক - West Bengal News 24

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এবং হলিউড গায়িকা গ্রিমসের ঘর আলোকিত করে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। গত ডিসেম্বরে তারা দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন।

ভ্যানিটি ফেয়ার গত বৃহস্পতিবার ৩৩ বছর বয়সী গায়িকা গ্রিমসের একটি সাক্ষাৎকার প্রকাশ করে। এতে বিষয়টি নিশ্চিত করেন গ্রিমস, যে ডিসেম্বরে তাদের ঘরে জন্ম নিয়েছে ফুটফুটে কন্যা শিশু। তার নাম রাখা হয়েছে, এক্সা ডার্ক সিডেরিয়েল মাস্ক। তবে তার ডাক নাম ওয়াই।

টেক্সাসে গ্রিমসের বাড়িতে সাক্ষাৎকার নেওয়ার সময় একটি শিশুর কান্নার শব্দ শুনে ফেলেন ওই প্রতিবেদক এবং গ্রিমস অবশেষে নিশ্চিত করেন যে তিনি মা হয়েছেন। তবে সেরোগেসির মাধ্যমে তারা বাবা-মা হয়েছেন বলে জানান তিনি।

২০২০ সালের মে মাসে প্রথম সন্তানের জন্ম দেয় এই জুুটি। তাদের প্রথম সন্তানের নাম এক্স।

আরও পড়ুন: দ্রুতগামী ট্রেন লাইনচ্যুত হয়ে ৬০ জন নিহত

টেসলা ও স্পেসএক্সের প্রধান এর আগে গ্রিমসের কাছ থেকে কিছুটা আলাদা থাকার কথা জানিয়েছিলেন। গ্রিমস জানিয়েছেন, মাস্ক আলাদা বাড়িতে থাকলেও তারা খুব ভালো বন্ধু। তিনি বলেন, তারা আরও সন্তান নেওয়ার ব্যাপারে আশাবাদী।

৫০ বছর বয়সী মাস্কের তিনটি বিবাহ বিচ্ছেদ ঘটেছে এর আগে এবং তিনি আট সন্তানের জন্ম দেন। তবে এর আগে তার এক কন্যা শিশু ১০ সপ্তাহ বয়সে মারা যায়।

ইলন মাস্কের জন্ম ১৯৭১ সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়। তার বাবা ছিলেন একজন বড় মাপের ইঞ্জিনিয়র। মা ছিলেন জনপ্রিয় কানাডিয়ান মডেল। তার যে প্রতিপত্তি সেটির বুনিয়াদ ঘটেছিল শিশু বয়সেই।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য