স্বাস্থ্য

মৃত্যু ঝুঁকি কমাতে সপ্তাহে ৪ বার কাঁচা লঙ্কা খান

Eating Green Chilli Benefits : মৃত্যু ঝুঁকি কমাতে সপ্তাহে ৪ বার কাঁচা লঙ্কা খান - West Bengal News 24

অনেকেই ঝাল খুব পছন্দ করেন, কেউ কেউ আবার একেবারেই ঝাল খাবার খেতে পারেন না। কিন্তু শুধু স্বাদের কথা ভাবলে হবে না, ভাবতে হবে জীবনের কথা।

মানে খাবারের সঙ্গে কাঁচা লঙ্কা খেতে হবে নিয়মিত। কারণ বিজ্ঞানীদের দাবি-

হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি ৪০ শতাংশ কমিয়ে দেয় সপ্তাহে চারবার লঙ্কা খেলে। ইতালিয়ান অ্যাকাডেমির গবেষকরা আট বছরে প্রায় ২৩ হাজার মানুষের খাবার সম্পর্কে নিয়মিতভাবে তথ্য নিয়ে দেখেছেন, প্রতি সপ্তাহে যারা চারবার লঙ্কা খেয়েছিলেন তাদের অকাল মৃত্যু ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কম থাকে।

Eating Green Chilli Benefits : মৃত্যু ঝুঁকি কমাতে সপ্তাহে ৪ বার কাঁচা লঙ্কা খান - West Bengal News 24

ছোট সবুজ এই কাঁচা লঙ্কা ভিটামিন সি’র বড় উৎস। ক্যান্সার নিরাময় ও মানসিক অবসাদ কমাতেও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ লঙ্কার ভূমিকা রয়েছে।

এছাড়া নানা রোগের মূলে থাকে ওবেসিটি বা অধিক ওজন। জানেন কি লঙ্কায় চর্বির পরিমাণ থাকে শূন্য শতাংশ? জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম না করেও শুধুমাত্র কাঁচা মরিচ খেয়ে আমরা শরীরের অতিরিক্ত ফ্যাট কামাতে পারি। খাওয়ার সময় মরিচের ঝাল স্বাদের কারণে আমদের প্রচুর ঘাম হয়, আর এটি আমাদের জমানো ক্যালরি পোড়াতে সাহায্য করে।

আরও পড়ুন ::

Back to top button